দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমানে স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও চলে না আমাদের। অনেকেই হাতের মুঠোয় থাকা স্মার্টফনের মাধ্যমে নিয়মিত ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ করে থাকেন। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকহারে বাড়ছে। আর সেইসঙ্গে বেড়েছে নানা ধরনের প্রতারণার ঘটনা। তাই ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারের সময় সাইবার হামলা ও প্রতারণা থেকে নিজেদের নিরাপদ রাখতে ছয়টি পরামর্শ দিয়েছে গুগল। চলুন সেগুলো জেনে নেওয়া যাক:
সহজে মনে রাখার জন্য অনেকেই ই-মেইলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করেন। কিন্তু একই পাসওয়ার্ড বিভিন্ন অ্যাকাউন্টে ব্যবহার করলে হ্যাক হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই সব অ্যাকাউন্টে আলাদা পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল। এমনকি পাসওয়ার্ড ভুলে যাওয়ার আশঙ্কা থাকলে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারের পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।
সফটওয়্যার ও অ্যাপের ত্রুটি কাজে লাগিয়ে বিভিন্ন সময় সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। আর তাই ত্রুটি সমাধানে নিয়মিত নিজেদের তৈরি অ্যাপ হালনাগাদ করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু মনের ভুলে বা অবহেলা করে অনেকেই নিয়মিত অ্যাপগুলো হালনাগাদ করেন না। এর ফলে অ্যাপে থাকা ত্রুটি কাজে লাগিয়ে ফোনে ম্যালওয়্যার প্রবেশ করানোর পাশাপাশি বিভিন্ন ধরনের সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। আর তাই অনলাইনে নিরাপদ থাকতে হলে নিয়মিত অ্যাপ হালনাগাদ করতে হবে।
অপরিচিত ব্যক্তিদের ফোন ব্যবহারের সুযোগ না দিতে অনেকেই ফোনে লক স্ক্রিনের সুবিধা ব্যবহার করেন। কিন্তু এ ক্ষেত্রে ‘১২৩৪’ বা সহজ পাসওয়ার্ড ব্যবহার করার কারণে অন্যরা খুব সহজেই লক স্ক্রিনের নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে ফোন ব্যবহার করতে পারেন। আর তাই নিরাপদ থাকতে লক স্ক্রিনে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি আঙুলের ছাপ ব্যবহার করতে হবে।
সাইবার অপরাধীরা এসএমএস বা ই-মেইলের মাধ্যমে ক্ষতিকর লিংক পাঠিয়ে ফোনে ম্যালওয়্যার প্রবেশ করায়। আর তাই অপরিচিত ব্যক্তিদের পাঠানো কোনো ই-মেইল বা বার্তায় থাকা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। প্রেরকের পরিচয় নিশ্চিত না হলে ই-মেইল ও বার্তা খোলার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।
অনেক সময় পাসওয়ার্ড ভুলে গেলে অ্যাকাউন্ট উদ্ধারে রিকভারি ই–মেইলের প্রয়োজন হয়। ব্যবহারকারীর পরিচয় নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ হলেও অনেকে অ্যাকাউন্টে রিকভারি অপশনে ই-মেইল ঠিকানা যুক্ত করেন না। আর তাই অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে রিকভারি ই–মেইল যুক্ত করতে হবে।
টু ফ্যাক্টর অথেনটিকেশন বা দুই স্তরের নিরাপত্তাসুবিধা চালু থাকলে অন্য কোনো যন্ত্র থেকে কেউ অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলেই ফোনে কোডযুক্ত একটি বার্তা আসে। কোডটি ব্যবহার করেই শুধু অ্যাকাউন্টে প্রবেশ করা যায়। এর ফলে হ্যাকাররা পাসওয়ার্ড হ্যাক করলেও জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ থাকে। আর তাই অনলাইনে নিরাপদ থাকতে পাসওয়ার্ডের পাশাপাশি টু ফ্যাক্টর অথেনটিকেশন সুবিধা ব্যবহার করতে হবে।
এস