দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমানে বিশ্বের মেটার মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হোয়াটসঅ্যাপ। প্ল্যাটফর্মটিতে ছবি, ভিডিও ও নানা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করা হয়। তাই অনেকেই ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে এটি নিয়মিত ব্যবহার করেন। এর ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির কারণে প্রতারণার ঘটনাও বাড়ছে।
বন্ধু বা আত্মীয়ের ছদ্মবেশে প্রতারণা করছে প্রতারকেরা। যদি কখনো পরিচিত কোনো ব্যক্তিকে আলাদা নম্বর থেকে মেসেজ করে টাকা চাইতে দেখেন তাহলে সতর্ক হতে হবে। আর অবশ্যই সেই ব্যক্তির পরিচয় যাচাই করে নেবেন। কারণ সম্প্রতি অনেকেই হোয়াটসঅ্যাপে এমন প্রতারণার শিকার হয়েছেন।
তাই নিজেকে এইরকম প্রতারণার হাত থেকে রক্ষা করতে কিছু বিষয় মেনে চলা জরুরি। চলুন দেখে নেওয়া যাক সেগুলো কী কী:
১. যোগাযোগের বিবরণ অনলাইনে শেয়ার করার সময় সতর্কতা অবলম্বন করুন।
২. যদি কেউ কল, ইমেইল অথবা মেসেজের মাধ্যমে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য জানতে চায়, তাহলে অবিলম্বে সতর্ক হয়ে যাবেন।
৩. অজানা সোর্স থেকে আসা কোনো মেসেজের লিঙ্কে কখনো ক্লিক করবেন না। অথবা কোনো কিছু ডাউনলোড করবেন না।
৪. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।
৫. মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবল করুন।
৬. সংবেদনশীল ডেটা রক্ষা করতে এনক্রিপশন ব্যবহার করুন।
এস