দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে টাওয়াদী সখিনার মার মাজারে ওরস কেন্দ্রিক সব অসামাজিক ও ইসলাম বিরোধী কর্মকাণ্ড বন্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে স্থানীয় ওলামায়ে কেরাম, ছাত্র জনতা ও টাওয়াদী এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশটি হয়েছে।
এসময় ৫ শতাধিক বিক্ষোভকারীরা টাওয়াদি ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ শুরু করে চিনিসপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর পুরো এলাকার সড়ক প্রদক্ষিণ করে টাওয়াদি ভূইয়া বাড়ির জামে মসজিদ এলাকায় এসে শেষ করেন।
বিক্ষোভকারী জনতা এসময় "গাজাখুদেরের আস্তানা- গুড়িয়ে দাও ভেঙে দাও, অ্যাকশন টু অ্যাকশন- ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন -ডাইরেক্ট অ্যাকশন, ভন্ডদের অ্যাকশন -ভেঙে দাও গুড়িয়ে দাও ও শিরিকিদের অ্যাকশন- ভেঙে দাও গুড়িয়ে দাও" নানা স্লোগান দিতে থাকেন।
এর আগে প্রতিবাদ সমাবেশে বক্তারা মাজারের সব কার্যক্রম গুটিয়ে নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। কোনোরকম বিশৃঙ্খল পরিস্থিতি হলে সব দায়ভার মাজার সংশ্লিষ্টদের নিতে হবে বলে হুঁশিয়ারি দেন। এবং এ বিষয়ে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, টাওয়াদি ভূইয়া বাড়ির জামে মসজিদের সভাপতি আবু বক্কর সিদ্দিক, ইমাম মুফতি আজিজুল হক,নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যাপক তৌহিদুল ইসলাম ভূইয়া,নরসিংদী মডেল কলেজের সহকারী অধ্যাপক মোস্তফা আল আমিন, টাওয়াদি ভূইয়া বাড়ির জামে মসজিদের ক্যাশিয়ার আফতাব উদ্দিন ভূইয়া মামুন, নরসিংদী সদর উপজেলা দলিল লেখক সমিতির সদস্য সচিব আব্দুল জলিল, দাসপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি জুনাঈদ আল হাবিব।
এফএইচ