• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

এআই প্রযুক্তি দিয়ে বাড়ছে প্রতারণা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  ১৬ মে ২০২৪, ১৫:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রযুক্তিবিশ্বে বেশ দাপটের সঙ্গে রাজত্ব করছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই)। এটি চালুর পর প্রযুক্তিনির্ভর প্রতারণার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্রুত উন্নত হওয়ায় প্রতারকেরা সহজেই আই চ্যাটবটের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতারণা করছে। তাই এ ধরনের প্রতারণা থেকে নিরাপদ থাকতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিভিন্ন জরিপের তথ্যমতে, এআই চ্যাটবট সত্যিকারের মানুষের মতোই অন্যদের সঙ্গে ফোনকল বা বার্তার মাধ্যমে কথোপকথন চালাতে পারে। আর তাই ব্যবহারকারীদের বোকা বানাতে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি এআই চ্যাটবটের মাধ্যমে ভালোবাসার প্রলোভন দেখিয়ে রোমান্স স্ক্যাম ও ফিশিং হামলার প্রবণতা বাড়ছে। এর মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি তাদের ব্যক্তিগত তথ্য চুরি করে বড় ধরনের সাইবার হামলা চালাচ্ছেন সাইবার অপরাধীরা।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ পল বিশকফ জানিয়েছেন, বর্তমানে বিভিন্ন গ্রাহকসেবা সম্পর্কিত কাজে ও কথোপকথনে এআই চ্যাটবট ব্যবহার করা হচ্ছে। এ ধরনের বার্তা বেশিরভাগ সময়ই বেশ গুছিয়ে লেখা হয়। ফলে সহজে চ্যাটবটের পাঠানো বার্তাগুলো শনাক্ত করা যায় না। বর্তমানে এআই চ্যাটবটের মাধ্যমে ফোনকলও করা হচ্ছে। তাই সত্যিকারের মানুষ ও এআই চ্যাটবটের মধ্যে পার্থক্য বের করা কঠিন হয়ে যাচ্ছে।

বর্তমানে সাইবার অপরাধীরা এআই প্রযুক্তির মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই যেকোনো ব্যক্তির কণ্ঠস্বর নকল করে সেই ব্যক্তির পরিচিতদের ফোন করে অর্থ সংগ্রহসহ বিভিন্ন ধরনের প্রতারণা করছেন। এ সমস্যা সমাধানে পরিচিত ব্যক্তিদের আগে থেকেই নির্দিষ্ট বাক্য বা শব্দের কোড জানিয়ে রাখার পরামর্শ দিয়েছেন পল বিশকফ। এর ফলে পরিচিত ব্যক্তিদের কণ্ঠস্বর নকল করে কেউ টাকা চাইলেও কথার ছলে সেই কোড বা তথ্য জানতে চাওয়া যাবে। তথ্য জানাতে না পারলে বুঝতে হবে ফোনটি প্রতারণার জন্য করা হয়েছে।

এআইয়ের মাধ্যমে প্রতারিত হতে না চাইলে বেশ কিছু পদ্ধতি মেনে চলারও পরামর্শ দিয়েছেন পল বিশকফ।

আরও পড়ুন

ভুয়া অ্যাপের মাধ্যমে তথ্য চুরি করছে হ্যাকাররা

মানুষকে ধোঁকা দিচ্ছে এআই

তিনি জানান, ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানের গ্রাহকসেবা কেন্দ্রের নামে ফোনকল এলে বিভিন্ন বিষয় জানার জন্য প্রয়োজনের অতিরিক্ত প্রশ্ন করতে হবে। অনেকটা সিলেবাসের বাইরে প্রশ্ন করার মতো। কারণ, এআই চ্যাটবটগুলো নির্ধারিত প্রশ্নের উত্তর ছাড়া বেশি তথ্য জানাতে পারে না। আর তাই ফোনে কেউ অর্থ চাইলে এমন কোনো প্রশ্ন করতে হবে, যা শুধু আপনি বা কল করা ব্যক্তি জানেন। পাশাপাশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান খুব গুছিয়ে বার্তা পাঠালে সতর্ক হতে হবে।

এ ছাড়া ফোনে কেউ বাড়তি সুবিধা বা প্রলোভন দেখালে তা থেকে নিরাপদ থাকতে হবে। ট্রুকলারের মতো বিভিন্ন কল শনাক্তকরণ অ্যাপ ব্যবহার করে স্প্যাম কল করা ব্যক্তির পরিচয় সম্পর্কে জানার পাশাপাশি প্রয়োজনে কল করা নম্বরটি ব্লক করা যেতে পারে।

এস

  • এআই চ্যাটবট
  • সাইবার হামলা
  • সাইবার অপরাধী
  • প্রতারণা
  • তথ্যপ্রযুক্তি
এ সম্পর্কিত আরও খবর
চাকরির প্রলোভনে প্রতারণা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৩
চাকরির প্রলোভনে প্রতারণা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৩
চেক প্রতারণার মামলায় সাকিবকে আদালতে হাজির হতে নির্দেশ
চেক প্রতারণার মামলায় সাকিবকে আদালতে হাজির হতে নির্দেশ
বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা, ৪২ লাখ টাকা উদ্ধারসহ গ্রেপ্তার ১
বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা, ৪২ লাখ টাকা উদ্ধারসহ গ্রেপ্তার ১
চাকরির প্রলোভন দেখিয়ে আ.লীগ নেত্রীর প্রতারণা
চাকরির প্রলোভন দেখিয়ে আ.লীগ নেত্রীর প্রতারণা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।