দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমানে বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি এক্স (সাবেক টুইটার)। এটি শুধু এলিট শ্রেণির মানুষেরাই নন সাধারণ মানুষেরাও এখন ব্যবহার করছেন। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে রয়েছে এর ব্যবহারকারী।
ইলন মাস্ক মালিকানা নেওয়ার পর বিভিন্ন অ্যাপের জনপ্রিয় সুবিধাগুলো এক্সে যুক্ত করছেন। এরই ধারাবাহিকতায় এক্সে অডিও-ভিডিও কল করার পাশাপাশি লাইভ ভিডিও সুবিধা চালু করা হয়েছে। ফিচারটির নাম দেওয়া হয়েছে ‘এক্স কনফারেন্সেস’। এটি চালু হলে অডিও-ভিডিও কল করার পাশাপাশি একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে অনলাইনে সভা করা যাবে। এক্সের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্ল্যাটফর্ম এক্স ডেইলি নিউজ এ তথ্য জানিয়েছে।
এক্স ডেইলি নিউজের পোস্টের স্ক্রিনশটে দেখা গেছে, এক্সে ‘জবস’ ও ‘ক্রিয়েট ইউর স্পেসেস’–এর নিচেই ‘কনফারেন্সেস’ নামের একটি অপশন রয়েছে। যার মাধ্যমে একসঙ্গে একাধিক ব্যবহারকারী কনফারেন্স কলে যোগ দিতে পারছেন। তবে এক্সে বর্তমানে চালু থাকা স্পেসেস ও কনফারেন্স অপশনের মধ্যে পার্থক্য রয়েছে। স্পেসেস অপশনে ট্যাপ করার পর যেসব ব্রডকাস্ট চ্যানেল চালু রয়েছে, সেগুলোর তালিকা দেখা যায় ও পছন্দের ব্রডকাস্টে ট্যাপ করে যুক্ত হওয়া যায়। তবে অন্যদের চালু করা কনফারেন্সেস অপশনে চাইলেই সবাই যুক্ত হতে পারেন না। কনফারেন্সেস অপশনটি গুগল মিট বা জুমের মতো নির্দিষ্ট লিংকের মাধ্যমে ব্যবহার করতে হয়।
এস