দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমানে বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি এক্স (সাবেক টুইটার)। এটি শুধু এলিট শ্রেণির মানুষেরাই নন সাধারণ মানুষেরাও এখন ব্যবহার করছেন। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে রয়েছে এর ব্যবহারকারী। দিন দিন সেই সংখ্যাও বাড়ছে।
তবে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের হাতে যাওয়ার পরই টুইটারে আসছে নানা পরিবর্তন। যার ফলে বেশিরভাগই ব্যবহারকারী তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। সেইসঙ্গে এই প্ল্যাটফর্ম থেকে বেশ কিছু অ্যাকাউন্ট উধাও হচ্ছে।
জানা গেছে, ভুয়া অ্যাকাউন্ট এবং স্প্যাম পরিষ্কার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যে সমস্ত অ্যাকাউন্ট থেকে ভুয়া খবর ছড়ানো বা নিয়ম ভাঙ্গা হচ্ছে। কিংবা বহুদিন ধরে ব্যবহার করা হচ্ছে না, সেসব অ্যাকাউন্ট সরিয়ে ফেলছে।
মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি এর আগেও স্প্যাম অ্যাকাউন্ট বন্ধে কার্যক্রম শুরু করেছিল। মাস্ক টুইটার কেনার পরই এমন বহু অব্যবহৃত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। এবার নতুন করে আরো একবার সেই কাজে নেমেছে জনপ্রিয় এই মাইক্রো ব্লগিং সাইট।
প্রতিষ্ঠানটি এক্স বার্তায় জানায়,‘যে সমস্ত অ্যাকাউন্ট এই প্ল্যাটফর্মের নিয়ম ভেঙ্গেছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা এক্সকে স্বচ্ছ রাখতেই এই উদ্যোগ নিয়েছি। ফলে এই প্ল্যাটফর্মের ফলোয়ারের সংখ্যায় বদল লক্ষ্য করতে পারবেন।’
স্বচ্ছতা নিয়ে এতটাই সতর্ক যে, সম্প্রতি নতুন কর্মীও নিয়োগ করেছেন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এক্স হ্যান্ডেলে লাগাতার নজর রাখা সত্ত্বেও প্রযুক্তির অগ্রগতির কারণে মাঝেমধ্যেই বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। আর সেখান থেকে শর্ত ভেঙ্গে নানা কর্মকাণ্ড ঘটাচ্ছে। সেসব রুখতেই আবারো কঠোর হচ্ছে এক্স। তবে আসল অ্যাকাউন্টগুলো যেন কোনোভাবে বন্ধ না হয় সে বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে।
এস