দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোকা দখলকে পুরো ইয়েমেন পুনর্দখলের পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন হুতিপন্থী সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার হুসেইন আল-বুখাইতি।
সানায় অবস্থানরত এই সাংবাদিক আল জাজিরাকে বলেন, বাব আল-মান্দাব প্রণালি নিয়ন্ত্রণের জন্য নয়, বরং ইয়েমেনের প্রতিটি অঞ্চল পুনর্দখলের লক্ষ্যেই হুতিরা এগোচ্ছে।
আল-বুখাইতি বলেন, সৌদি আরব দুই মাস আগে সানা বিমানবন্দরে হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করার পর হুতিরা অস্ত্র হাতে নেওয়া, সৌদি আরবকে অবরোধ করা এবং পুরো ইয়েমেন ‘মুক্ত’ করার সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, ‘এটি বাব আল-মান্দাব নিয়ে নয়। তারা ইয়েমেনের প্রতিটি প্রান্ত পুনর্দখলের পথে এগিয়ে যাবে।’
তবে সৌদি-সমর্থিত বাহিনীর সদস্যরা অস্ত্র ছেড়ে আলোচনায় বসতে চাইলে হুতিরা প্রস্তুত বলেও জানান আল-বুখাইতি। তার ভাষায়, ‘আনসার আল্লাহ (হুতিরা) সৌদি-সমর্থিত সব বাহিনীর প্রতি একটি উদ্যোগ নিয়েছে। যারা আলোচনা করতে এবং অস্ত্র ছেড়ে দিতে চায়, তাদের সঙ্গে তারা আলোচনায় প্রস্তুত।’
সূত্র: আল-জাজিরা
/অ