দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইয়েমেনের পশ্চিম উপকূলে সরকারি বাহিনীর হাতে আটক সব বন্দীকে মুক্ত করার দাবি করেছে হুতিরা। হুতি বন্দী বিষয়ক কমিটির প্রধান আবদুল কাদের আল-মুরতাদা বলেন, সশস্ত্র বাহিনী সেখানে সরকারি সেনাদের হাতে আটক ‘সব বন্দীকে মুক্ত’ করতে সক্ষম হয়েছে।
আল-মুরতাদা বলেন, এসব বন্দী এমন একটি কারাগারে আটক ছিলেন, যেটি ইয়েমেনের সরকারি বাহিনীর পক্ষে লড়াই করা ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের নেতৃত্ব দেওয়া জেনারেল তারিক সালেহ পরিচালনা করতেন।
হুতিরা ইয়েমেনের পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোচার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করার পর আল-মুরতাদা এ মন্তব্য করেন। বাব আল-মান্দাব প্রণালি থেকে শহরটি প্রায় ৮০ কিলোমিটার দূরে।
সূত্র: আল-জাজিরা
/অ