• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক
  ২৭ অক্টোবর ২০২৬, ২৩:২৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুরায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে গোষ্ঠীটি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

হুতিরা আরও দাবি করেছে, সৌদি সামরিক বিমান লক্ষ্য করে হামলা চালানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ লোহিত সাগরীয় নৌপথ বাব আল-মান্দেব প্রণালির কাছে সৌদি সমর্থিত বাহিনীর অগ্রযাত্রা প্রতিহত করেছে তারা।

ইরান যুদ্ধ শুরুর আট মাস পর ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে সংঘাত তীব্র হওয়ায় তেল সরবরাহ আরও ব্যাহত হচ্ছে। একই সঙ্গে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকিও বাড়ছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, রাস তানুরা শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার পর সেখানে আগুন ধরে যায়। পারস্য উপসাগরের তীরে অবস্থিত এই স্থাপনায় তেল শোধনাগারের পাশাপাশি একটি জাহাজ চলাচল টার্মিনালও রয়েছে। হরমুজ প্রণালির পশ্চিমে এর অবস্থান।

তবে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ।

প্রতিদিন ৫ লাখ ৫০ হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে রাস তানুরা শোধনাগারটির। ইরান যুদ্ধের শুরুর দিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু সময়ের জন্য এটি বন্ধ রাখা হয়েছিল।

সৌদি আরবের প্রায় সব তেল রপ্তানি হয় দুটি প্রধান বন্দরের মাধ্যমে—পারস্য উপসাগরীয় উপকূলে রাস তানুরা এবং লোহিত সাগরের তীরে ইয়ানবু। অতীতেও এই দুই বন্দরে হামলা চালিয়েছে হুতিরা।

ব্লুমবার্গ নিউজ এক বিষয়ে অবগত ব্যক্তির বরাতে জানিয়েছে, রাস তানুরা টার্মিনালের কাছে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি সামরিক স্থাপনাতেও হামলার দাবি

হুতিদের দাবি, সৌদি আরবের নজরান বিমানবন্দরে থাকা দুটি সামরিক পরিবহন বিমান এবং খামিস মুশাইতের একটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকেলে সৌদি রাজধানী রিয়াদে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ অল্প সময়ের জন্য বিমান হামলার সতর্কতা জারি করে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে, বাব আল-মান্দেব প্রণালির দক্ষিণ দিক থেকে সৌদি সমর্থিত বাহিনীর অগ্রযাত্রা প্রতিহত করার দাবি করেছে হুতিরা।

চলতি মাসের শুরুর দিকে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী হুতিদের কাছ থেকে উপকূলীয় কিছু এলাকা পুনর্দখল করে। গত সেপ্টেম্বরে এসব এলাকা দখলে নিয়েছিল হুতিরা। এর ফলে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটে গোষ্ঠীটির নিয়ন্ত্রণ কিছুটা দুর্বল হয়েছে।

হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, ইয়েমেনের মোখা শহরেও সৌদি হামলা হয়েছে। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

ভেস্তে গেল জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি

হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে ইয়েমেনের রাজধানী সানা। গোষ্ঠীটির সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চলমান সংঘাতে ভেঙে পড়েছে।

আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিনিধিরা তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

আরও পড়ুন

ভারত-চীন সীমান্তে ফের উত্তেজনা, ছয় বছর পর মোদির নিরাপত্তা ভাবমূর্তিতে চ্যালেঞ্জ

ডানপন্থীদের ভোট বাড়াতে স্মোত্রিচের সঙ্গে বৈঠক নেতানিয়াহুর

ভোট অব্যাহত রাখার আহ্বান আব্বাসের, নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা

এদিকে, পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে ওই তিন দেশের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে মিসর। দেশটির পার্লামেন্ট সোমবার সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনে মিসরীয় সামরিক বাহিনীকে সহায়তা করার অনুমোদন দিয়েছে।

সূত্র: রয়টার্স

এমএস/

  • হুতি
  • সৌদি আরব
এ সম্পর্কিত আরও খবর
যুদ্ধের আশঙ্কায় ইরানে সৌদি আরবসহ আঞ্চলিক শক্তিগুলোর বৈঠক
যুদ্ধের আশঙ্কায় ইরানে সৌদি আরবসহ আঞ্চলিক শক্তিগুলোর বৈঠক
সৌদি নাগরিকদের মাসে ৫০০ রিয়াল সহায়তা, বাড়ছে ন্যূনতম বেতন
সৌদি নাগরিকদের মাসে ৫০০ রিয়াল সহায়তা, বাড়ছে ন্যূনতম বেতন
সৌদি আরবের দুই শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের দুই শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের তীব্র লড়াই, দুর্গে হামলা
ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের তীব্র লড়াই, দুর্গে হামলা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X