দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন এলাকায় তৎপরতা শনাক্ত করার কথা জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। ব্লুমবার্গ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে এ বিষয়ে আইএইএ এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সন্দেহ করে আসছে, পাহাড়টির নিচে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজ ও এর যন্ত্রাংশ লুকিয়ে রেখেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার পিকঅ্যাক্সে হামলার হুমকি দিয়েছেন। বুধবার তিনি বলেন, ওই এলাকায় কিছু তৎপরতা ওয়াশিংটনের নজরে এসেছে। একই সঙ্গে ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, ‘বেশি চালাকি করো না, কারণ আমাদের খুব কঠোরভাবে আঘাত করতে হবে।’
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) চলতি সপ্তাহে জানিয়েছে, নতুন স্যাটেলাইট চিত্রে পিকঅ্যাক্স মাউন্টেন এলাকায় নির্মাণকাজে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
সূত্র: আল-জাজিরা
/অ