দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার জানিয়েছেন, অধিকৃত পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দিচ্ছে ইসরায়েল। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে আসা পণ্যের ওপর যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার সার বলেন, পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কিত পূর্ব জেরুজালেমের ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করা হবে। একই সঙ্গে ইসরায়েলে গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সমন্বয় কার্যক্রমে যুক্তরাজ্যের অংশগ্রহণের অনুমতিও আর দেওয়া হবে না।
এ ছাড়া পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাহিনীকে যুক্তরাজ্যের দেওয়া প্রশিক্ষণ বন্ধ করা হবে বলে জানান সার। কিছু নির্বাচিত ব্রিটিশ কর্মকর্তা এবং অন্যান্য দেশের কয়েকজন নাগরিকের ইসরায়েলে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানান তিনি।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিটিশদের এই পদক্ষেপ নৈতিকভাবে বিকৃত এবং এটি একটি সার্বভৌম রাষ্ট্র ও তার নির্বাচনী প্রক্রিয়ার বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপ।’
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের করা কিছু অভিযোগকে ‘আপত্তিকর মিথ্যা’ বলেও মন্তব্য করেন সার।
তিনি জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সমন্বয় করেই যুক্তরাজ্যের বিরুদ্ধে এসব পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইসরায়েলে আগামী অক্টোবরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
/অ