দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের একটি অনুষ্ঠানে বিক্ষোভ করেছেন দেশটির প্রতিবাদকারীরা। তাদের বাধার মুখে অনুষ্ঠানস্থল ছাড়তে বাধ্য হন বেন-গভির।
তেল আবিব বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে বিক্ষোভকারীরা ‘এখানে ফ্যাসিবাদ চলবে না’ স্লোগান দেন। এ সময় তারা বসে প্রতিবাদ জানান। একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাকর্মীদের পাহারায় অনুষ্ঠানস্থল ছাড়তে বাধ্য হন বেন-গভির।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভির দেশটির উগ্র ডানপন্থী রাজনীতির অন্যতম পরিচিত মুখ। তার রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে।
তবে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ওই অনুষ্ঠানে বিক্ষোভের সুনির্দিষ্ট কারণ এবং এতে কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তথ্যসূত্র: আল জাজিরা
কেএম