দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাজ্যে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত জনসেবায় সততা, সহমর্মিতা ও পেশাদারত্বের ওপর গুরুত্বারোপ করেছেন। দায়িত্ব পালনে দলগতভাবে কাজ করা এবং জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার জন্য তিনি লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রদূত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে এক পরিচিতিমূলক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় হাইকমিশনার বলেন, দেশের সাধারণ মানুষের, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর কষ্টার্জিত অবদানেই রাষ্ট্র পরিচালিত হয়। তাই জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
তিনি আরও বলেন, দেশের স্বার্থ ও জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রত্যেকের উচিত পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও সহমর্মিতার সঙ্গে কাজ করা। জনসেবার ক্ষেত্রে প্রত্যাশার ঊর্ধ্বে উঠে কাজ করার জন্যও তিনি সংশ্লিষ্ট সবাইকে উৎসাহিত করেন।
কেএম