দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে প্রবীণ রাজনীতিক দীনেশ ত্রিবেদীর নিয়োগকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে (সাউথ ব্লক) অভ্যন্তরে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কূটনৈতিক মহলের একটি বড় অংশ এই সিদ্ধান্তকে ভালো চোখে দেখছেন না। ফলে দীনেশ ত্রিবেদীকে হাইকমিশনার নিযুক্ত করার পর দিল্লির সাউথ ব্লকে অসন্তোষ চরমে উঠেছে।
জানা গেছে, বিজেপি সরকার ইঙ্গিত দিয়েছে আগামী দিনগুলোতে আরো রাজনীতিবিদদের ডিপ্লোম্যাট হিসেবে নিয়োগ দেয়া হতে পারে। এক্ষেত্রে দীনেশ ত্রিবেদীর সফলতা বিজেপির সিদ্ধান্ত বাস্তবায়নে সুবিধা করে দিবে। সাউথ ব্লকের ক্যারিয়ার ডিপ্লোম্যাটেরা তাই উদ্বিগ্ন। তারা চান না দীনেশ ত্রিবেদী বাংলাদেশে সফল হন।
দীনেশ ত্রিবেদী যখন তারেক রহমানকে ভারতে নিয়ে যেতে কোনো চেষ্টার ত্রুটি রাখছেন না সেখানে দিল্লিতে বসে ভারতীয় আমলা ও ডিপ্লোম্যাটরা চেষ্টা চালাচ্ছেন তারেক রহমান যাতে ভারতে না যান। এই চেষ্টার অংশ হিসেবে শেখ হাসিনার নানাবিধ সাক্ষাৎকার প্রতিদিন ভারতীয় গণমাধ্যমের এখানে ওখানে প্রকাশিত হচ্ছে। এসব সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশবিরোধী বক্তব্য দিচ্ছেন। ফলে বাংলাদেশ সন্দেহ করছে ভারত সরকারের আস্কারায় এমন বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা।
ভারত-বাংলাদেশের সুসম্পর্কের মূল বাঁধা হয়ে দাঁড়িয়েছে এই আমলা-রাজনীতিবিদ দ্বন্দ্ব। ভারতে চিরকাল এই দ্বন্দ্ব ছিলো তবে বর্তমানে এই দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। তথ্যসূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
কে