• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক
  ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রুশ ড্রোন হামলার পর আগুন ও ধারাবাহিক বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৪০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আহত হয়েছেন আরও ৪২ জন, যাদের মধ্যে চারজন শিশু।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আঞ্চলিক গভর্নর তিমুর তাকাচেঙ্কো জানান, কিয়েভের বুচা জেলায় ওই রুশ ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলার পর গুদামটিতে আগুন ধরে যায় এবং একের পর এক বিস্ফোরণ ঘটে। শনিবার সকালেও সেখানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছিল।

গুদামটিতে গোলাবারুদ মজুত ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থলে ৩০০ জনের বেশি জরুরি সেবাকর্মী মোতায়েন করা হয়েছে।

জেলেনস্কি আরও জানান, সম্ভাব্য অবহেলার বিষয়েও তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, আবাসিক ভবন বা বসতবাড়ির কাছে গোলাবারুদ রাখা যাবে না—এ বিষয়ে নিয়ম স্পষ্ট। এ ঘটনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কিয়েভ অঞ্চলের মিলা গ্রামের একটি গোলাবারুদ গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই গুদামে এফপি-১ ও এফপি-২ দূরপাল্লার চালকবিহীন আকাশযানের বিভিন্ন যন্ত্রাংশ ও উৎক্ষেপণ বুস্টার রাখা ছিল।

এদিকে, বুচা জেলার হামলার পাশাপাশি বরিসপিল জেলায় পৃথক হামলায় ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছেন তাকাচেঙ্কো। জেলেনস্কি ওডেসা, দিনিপ্রোপেত্রোভস্ক, সুমি ও জাপোরিঝিয়া অঞ্চলেও রাতভর হামলার কথা জানিয়েছেন।

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার ভোর পর্যন্ত রাতভর হামলায় রাশিয়ার ২৩৩টি চালকবিহীন আকাশযান ভূপাতিত করা হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বেলগোরোদ ও রোস্তভ অঞ্চলে ইউক্রেনের হামলায় দুইজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

রাশিয়ার অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওজন জানিয়েছে, রাতভর ইউক্রেনীয় ড্রোন হামলায় তাদের একটি লজিস্টিকস কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে আরেকটি লজিস্টিকস কেন্দ্রের কার্যক্রমও স্থগিত করে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

পর্যটনের আড়ালে অন্য আকর্ষণ, এশিয়ার এই শহরে বাড়ছে ভিড়

মক্কা জোটে থাকলেই কি যুদ্ধে যেতে বাধ্য?

ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে হামলা জোরদার করেছে। ইউক্রেন রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামো ও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। অন্যদিকে রাশিয়াও ইউক্রেনের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: বিবিসি

এমএস/

  • রাশিয়া
  • ইউক্রেন
এ সম্পর্কিত আরও খবর
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন পুতিনের
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন পুতিনের
সিরিয়ায় রুশ ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে পুতিন-আল-শারার আলোচনা
সিরিয়ায় রুশ ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে পুতিন-আল-শারার আলোচনা
ভারতকে জ্বালানি ও সার সরবরাহ করবে রাশিয়া
ভারতকে জ্বালানি ও সার সরবরাহ করবে রাশিয়া
যুদ্ধক্ষেত্রের প্রযুক্তি নিয়ে ইউক্রেনের সঙ্গে এআই প্রতিরক্ষা চুক্তি যুক্তরাজ্যের
যুদ্ধক্ষেত্রের প্রযুক্তি নিয়ে ইউক্রেনের সঙ্গে এআই প্রতিরক্ষা চুক্তি যুক্তরাজ্যের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।