দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার আকৃতির এক্সট্যাসি ট্যাবলেট নিয়ে সতর্কতা জারি করেছে নেদারল্যান্ডসের মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান ট্রিমবোস ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি এসব ট্যাবলেটকে ‘সম্ভাব্য প্রাণঘাতী’ উল্লেখ করে ব্যবহারকারীদের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করেছে।
উটরেখটভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগস্টে পরীক্ষাকেন্দ্রে কয়েকটি ট্যাবলেট জমা দেওয়া হয়। পরীক্ষায় সেগুলোতে PMMA নামের একটি রাসায়নিকের ‘অত্যন্ত বেশি’ মাত্রা পাওয়া গেছে।
সতর্কবার্তায় ট্রিমবোস ইনস্টিটিউট বলেছে, কোনো পরিস্থিতিতেই এই ট্যাবলেট ব্যবহার করবেন না। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এগুলো গ্রহণ করলে শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গিয়ে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হতে পারে।
ট্যাবলেটগুলোর এক পাশে ট্রাম্পের মাথার ছবি এবং অন্য পাশে ‘Trump’ ও ‘NL’ লেখা রয়েছে।
পিএমএমএ হচ্ছে এমডিএমএ-এর মতো একটি উত্তেজক রাসায়নিক। এমডিএমএ সাধারণত এক্সট্যাসির প্রধান সক্রিয় উপাদান হিসেবে ব্যবহৃত হয়।
ট্রিমবোস ইনস্টিটিউট জানিয়েছে, এসব ট্যাবলেট গ্রহণের কয়েক ঘণ্টা পর বমি বমি ভাব, হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং খিঁচুনির মতো গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
প্রতিষ্ঠানটির মুখপাত্র অ্যানিক গ্রুথুইস অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, এসব ট্যাবলেট ব্যবহার করে কেউ মারা গেছে বা গুরুতর অসুস্থ হয়েছে—এমন কোনো ঘটনা এখন পর্যন্ত রিপোর্ট হয়নি।
নেদারল্যান্ডসে এক্সট্যাসি তৈরি, বিক্রি ও ব্যবহার বেআইনি। তবে ২০২৪ সালের একটি ডাচ সরকারি প্রতিবেদনে বলা হয়, পার্টিতে ব্যবহারের মাদক হিসেবে এক্সট্যাসি দেশটিতে এখনও বেশ জনপ্রিয়। প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে রেকর্ড ৫ লাখ ৫০ হাজার মানুষ অন্তত একবার এই মাদক গ্রহণ করেছিলেন।
ট্রাম্পের চেহারা ব্যবহার করে এক্সট্যাসি ট্যাবলেট তৈরির ঘটনা এবারই প্রথম নয়।
২০১৭ সালে জার্মান পুলিশ ট্রাম্পের মাথার আকৃতির প্রায় ৫ হাজারটি কমলা রঙের এক্সট্যাসি ট্যাবলেট জব্দ করেছিল।
বর্তমানের ট্যাবলেটগুলোতে PMMA-এর উচ্চমাত্রা পাওয়ায় নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ বিশেষভাবে সতর্ক করেছে। সূত্র: বিবিসি
কে