• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ভারতকে জ্বালানি ও সার সরবরাহ করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  ২৫ আগস্ট ২০২৬, ০৭:২৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে গতকাল সোমবার বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় ভারতকে জ্বালানি ও সার সরবরাহের আশ্বাস দিয়েছে রাশিয়া। এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় স্থিতিশীল সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত হলেও বাণিজ্যের ক্রমবর্ধমান ভারসাম্যহীনতা দূর করার ওপর জোর দিয়েছে নয়াদিল্লি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পশ্চিম এশিয়া সংকটের কারণে বিভিন্ন ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও ভারতে জ্বালানি ও সারের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার আশ্বাস দিয়েছে রাশিয়া। সোমবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ ও শীর্ষ পর্যায়ের একাধিক রুশ নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে এই নিশ্চয়তা দেওয়া হয়।

দুই দিনের সফররত জয়শঙ্কর রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার দেনিস মানতুরভের সঙ্গে বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক ভারত-রাশিয়া আন্তসরকার কমিশনের ২৭তম বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে পুতিনের সম্ভাব্য ভারত সফরের আগেই এ বৈঠক অনুষ্ঠিত হলো। বাণিজ্য ঘাটতির বিষয়টি ভারত তুলে ধরায় অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ওপর জোর দেওয়া হয় আলোচনায়।

জয়শঙ্করের সঙ্গে বৈঠকে পুতিন প্রধান প্রধান মৌলিক পণ্যের সরবরাহ অব্যাহত রাখার আশ্বাস দেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস পুতিনকে উদ্ধৃত করে জানায়, ‘ভারতীয় কৃষক ও কৃষি খাতের চাহিদা পুরোপুরি মেটাতে সম্ভাব্য সবকিছু করছি। আমরা এসব পণ্যের সরবরাহ বাড়াচ্ছি এবং ভবিষ্যতে তা অব্যাহত রাখতে প্রস্তুত।’ বৈঠককালে অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ উপস্থিত ছিলেন।

বৈঠকে জয়শঙ্কর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা ও ব্যক্তিগত বার্তা পুতিনের কাছে পৌঁছে দেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি প্রথমে এসসিও শীর্ষ সম্মেলনে আপনার সঙ্গে বৈঠক করতে এবং পরবর্তীতে ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য আপনাকে ভারতে স্বাগত জানাতে ব্যাকুল হয়ে আছেন। পাশাপাশি পারস্পরিক সুবিধাজনক সময়ে বার্ষিক শীর্ষ সম্মেলনেও তিনি আপনার সঙ্গে বসতে চান।’

জয়শঙ্কর আরও বলেন, ‘আমাদের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, জ্বালানি, সার, পারমাণবিক ও অন্যান্য খাত নিয়ে বিস্তারিত বলতে পারলে আমি আনন্দিত হব। সার্বিকভাবে আমাদের অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।’

আরও পড়ুন

যুদ্ধক্ষেত্রের প্রযুক্তি নিয়ে ইউক্রেনের সঙ্গে এআই প্রতিরক্ষা চুক্তি যুক্তরাজ্যের

পুতিনের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জয়শঙ্কর লেখেন, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে তিনি আনন্দিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত বার্তা তাঁর হাতে তুলে দিয়েছি। ২৭তম আইআরআইজিসি-টিইসি বৈঠকের আওতায় অনুষ্ঠিত আলোচনা এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতার পর্যালোচনা নিয়ে তাঁকে (পুতিনকে) বিস্তারিত অবহিত করেছি। এই বিষয়ে তাঁর দিকনির্দেশনা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়েও আলোচনা হয়েছে।

এদিকে পুতিন জানান, গত বছর বাণিজ্যে সামান্য হ্রাস ঘটলেও চলতি বছরে দুই দেশের বাণিজ্য আবারও বেড়েছে। তাসের তথ্য অনুযায়ী পুতিন বলেন, দুই দেশের সরকার, সংসদ এবং ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রায় সব ক্ষেত্রেই সহযোগিতা জোরদার হচ্ছে। তথ্যসূত্র: পিটিআই

কে

  • জ্বালানি
  • সার
  • রাশিয়া
এ সম্পর্কিত আরও খবর
তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার
তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার
জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা কোচিং সেন্টারের সঙ্গে জড়িত হতে পারবেন না
জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা কোচিং সেন্টারের সঙ্গে জড়িত হতে পারবেন না
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অনলাইন বিক্রেতা ওজোনের গুদামে আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অনলাইন বিক্রেতা ওজোনের গুদামে আগুন
কৃষি-ফ্যামিলি কার্ডে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: কায়সার কামাল
কৃষি-ফ্যামিলি কার্ডে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: কায়সার কামাল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।