• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

নয় মাস পর পরিবারের সদস্যদের সাক্ষাৎ পেলেন ইমরান খান

দেশ টিভি ডেস্ক
  ১৯ আগস্ট ২০২৬, ১৬:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

দীর্ঘ নয় মাস পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান তাঁর বোন ও স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আদালতের নির্দেশে তাঁদের এই সাক্ষাৎ হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির অনলাইন সংস্করণের বরাতে জানা গেছে, সুপ্রিম কোর্টের নির্দেশনার পর কারাগারের সম্মেলন কক্ষে ইমরানের সঙ্গে তাঁর বোন নোরিন নিয়াজির সাক্ষাৎ হয়। চলতি বছরে এই প্রথম তিনি ভাইয়ের সঙ্গে দেখা করার সুযোগ পান। সাক্ষাৎটি প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাতে ইমরানের শারীরিক অবস্থা ও সাম্প্রতিক চিকিৎসা নিয়ে আলোচনা হয়। নোরিন তাঁকে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশনার বিষয়েও জানান। ওই নির্দেশনায় শারীরিক পরীক্ষার জন্য ইমরানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার কথা বলা হয়েছে।

সাক্ষাতের পর রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করেননি নোরিন। কারাগারে সাক্ষাতের সুযোগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে এই সুবিধা বাতিল করা হতে পারে বলে আদালত নির্দেশনা দিয়েছে।

নিরাপত্তার কারণ দেখিয়ে ইমরানের অন্য দুই বোন আলিমা খান ও উজমা খান এবং তাঁর ফুফাতো ভাই কাসিম জামানকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। পিটিআইয়ের কোনো রাজনৈতিক নেতাকেও কারাগারে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বোনের পাশাপাশি স্ত্রী বুশরা বিবির সঙ্গেও আলাদাভাবে সাক্ষাৎ করেন ইমরান। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, একই কারাগারের সম্মেলন কক্ষে তাঁদের সাক্ষাৎ প্রায় ৩৫ মিনিট স্থায়ী হয়। এর আগে গত জুনেও তাঁদের মধ্যে ৪৫ মিনিটের একটি সাক্ষাৎ হয়েছিল বলে পাকিস্তানের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

একই কারাগারে বন্দী বুশরা বিবি দীর্ঘদিন পর তাঁর আগের সংসারের সন্তান মুসা, মুবাশশারা মানেকা ও জা মেহেরুন্নেসার সঙ্গেও দেখা করেন। তাঁদের সঙ্গে প্রায় ৪০ মিনিট সময় কাটান তিনি।

৭২ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। একাধিক মামলায় সাজাপ্রাপ্ত এই সাবেক প্রধানমন্ত্রী আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়েছে।

ইমরানের কারাবন্দিত্বের সময় পরিবার ও আইনজীবীদের সাক্ষাৎ নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। গত জুনেও তাঁর বোনেরা ও পিটিআই নেতারা একাধিকবার আদিয়ালা কারাগারে গেলেও সাক্ষাতের অনুমতি পাননি। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ হাইকোর্ট ইমরানের পরিবার, আইনজীবী ও সহযোগীদের সপ্তাহে দুই দিন সাক্ষাতের অনুমতি দিয়েছিল।

সম্প্রতি ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তাঁর চিকিৎসা এবং পরিবার ও আইনজীবীদের সাক্ষাতের সুযোগ নিশ্চিত করতে আদালতে একাধিক আবেদন করা হয়। তাঁর বোন উজমা খান ইমরানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর এবং ব্যক্তিগত চিকিৎসকদের কাছে চিকিৎসার সুযোগ দেওয়ার আবেদন করেছিলেন বলে ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন: বেঁচে ফেরার রোমহর্ষক বর্ণনা দিলেন এক বাংলাদেশি

তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: বীণা সিক্রি

ভারতে ‘ককরোচ’ আন্দোলনের পরবর্তী লক্ষ্য স্কুল, মোদির সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ

সুত্র-ডন,সামা টিভি

এমএম/

  • ইমরান খান
  • সাক্ষাত
  • পরিবার
এ সম্পর্কিত আরও খবর
কলকাতার হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের ৪ জন নিহত
কলকাতার হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের ৪ জন নিহত
ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ
ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ, স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর গুরুত্ব
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ, স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর গুরুত্ব
ফুলবাড়ীতে এনসিপি নেতার সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের পাল্টা সংবাদ সম্মেলন
ফুলবাড়ীতে এনসিপি নেতার সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের পাল্টা সংবাদ সম্মেলন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।