• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

হরমুজ প্রণালিতে কূটনীতি ব্যর্থ হলে হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  ১৭ আগস্ট ২০২৬, ২১:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় সামরিক অভিযান জোরদারের হুমকি দিয়েছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুদ্ধের অবসান নিয়ে আলোচনা অচলাবস্থায় পড়ায় ইরান তার নীতি প্রতিরক্ষামূলক অবস্থান থেকে ‘পুরোপুরি আক্রমণাত্মক’ অবস্থানে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে উত্তেজনা আরও বাড়ানোর জন্য ইরানের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকতে হবে। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে মার্কিন নৌ অবরোধ ভাঙতে তেহরান ‘সময়োপযোগী ও সুনির্দিষ্ট’ সামরিক হামলা চালাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের স্থায়ী অবসান এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল পুনরায় শুরুর বিষয়ে আলোচনা বর্তমানে কার্যত থমকে আছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সামরিক অভিযানের পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে ৬০ দিনের মধ্যে, পারস্পরিক সম্মতিতে সময় বাড়ানোর সুযোগ রেখে, যুদ্ধের স্থায়ী অবসান এবং ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিস্তৃত বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর কাঠামো নির্ধারণ করা হয়েছিল।

তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধের কারণে সেই সমঝোতা দ্রুত ভেস্তে যায়। ইরানের দাবি, সমঝোতা স্মারকের পঞ্চম ধারায় প্রণালিটির ব্যবস্থাপনার অধিকার তাদের দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র অবশ্য এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে।

পরিস্থিতির অবনতির মধ্যে ইরান এমন কিছু জাহাজের বিরুদ্ধে হামলা চালাতে শুরু করে, যেগুলো অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করছিল বলে তেহরান দাবি করেছে। গত ৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ওই সমঝোতা ‘শেষ’ হয়ে গেছে।

এদিকে ইরান যুক্তরাষ্ট্রকে তাদের প্রতিশ্রুতি বারবার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে আসছে। রয়টার্সকে ইরানি ওই কর্মকর্তা জানান, তেহরান যুক্তরাষ্ট্রকে কয়েক সপ্তাহের একটি সময়সীমা দেবে। এই সময়ের মধ্যে সমঝোতার সব শর্ত যুক্তরাষ্ট্রকে বাস্তবায়ন করতে হবে। এটিকে ভবিষ্যৎ আলোচনার পূর্বশর্ত হিসেবে বিবেচনা করছে ইরান।

মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোকে ইরানের এই সময়সীমার কথা জানানো হবে বলেও জানান ওই কর্মকর্তা।

অন্যদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছে। শুক্রবার এক সমাবেশে ট্রাম্প মার্কিন নাগরিকদের যুদ্ধের কারণে জ্বালানির দাম দীর্ঘ সময় বেশি থাকার জন্য প্রস্তুত থাকতে বলেন। একই সঙ্গে তিনি ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথাও বলেন।

আরও পড়ুন

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ১৬, আহত ৬২

নেতানিয়াহুর সঙ্গে বৈঠক কুশনারের, গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

এর আগে সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেটিই তাঁর ‘প্রধান লক্ষ্য’। যুদ্ধের অন্যতম কারণ হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি আবারও তুলে ধরেন তিনি।

সূত্র: রয়টার্স

এমএস/

  • ইরান
এ সম্পর্কিত আরও খবর
মার্কিন স্থল অভিযান নিয়ে প্রস্তুতির ইঙ্গিত ইরানের, শেষ হচ্ছে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ
মার্কিন স্থল অভিযান নিয়ে প্রস্তুতির ইঙ্গিত ইরানের, শেষ হচ্ছে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ
ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের, ওমানকেও বোমা হামলার হুমকি
ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের, ওমানকেও বোমা হামলার হুমকি
বিদেশি প্রভাব ঠেকাতে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ ইরানের সংসদে
বিদেশি প্রভাব ঠেকাতে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ ইরানের সংসদে
মার্কিন সেনা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের
মার্কিন সেনা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।