দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে প্রস্তুত না হলে দেশটির ওপর যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রয়োজনীয় দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে প্রস্তুত কি না, তা যাচাই করছে ওয়াশিংটন। ইরান এ ধরনের পরিবর্তনে রাজি না হলে চাপ প্রয়োগ অব্যাহত রাখা হবে।
ভ্যান্স বলেন, ‘আমরা তাদের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছি। আমরা তাদের প্রচলিত সামরিক সক্ষমতা ধ্বংস করেছি। তাদের অসমমিত সামরিক সক্ষমতাও ব্যাপকভাবে কমিয়ে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘এখন আমরা দেখার চেষ্টা করছি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে যে ধরনের দীর্ঘমেয়াদি পরিবর্তন প্রয়োজন, ইরান তা করতে প্রস্তুত কি না।’
ইরান এসব পরিবর্তনে রাজি না হলেও যুক্তরাষ্ট্রের জন্য সেটি সমস্যা নয় উল্লেখ করে ভ্যান্স বলেন, ওয়াশিংটন নিজেদের হাতে থাকা চাপ প্রয়োগের সব উপায় ব্যবহার করে যাবে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আমরা যতটা সম্ভব চাপ প্রয়োগ করতে থাকব এবং মধ্যপ্রাচ্য থেকে যতটা সম্ভব তেল ও গ্যাস বের করে আনব, যাতে মার্কিন জনগণ কম দামে জ্বালানি ও গ্যাস ব্যবহার করতে পারে।’
ভ্যান্সের এই বক্তব্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও অব্যাহত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার বক্তব্য অনুযায়ী, ইরানের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করবে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ।
সূত্র: আল-জাজিরা
/অ