দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনার কোনো ইচ্ছা ইরানের নেই বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের উপস্পিকার আলী নিকজাদ। তিনি বলেন, ‘চাপ প্রয়োগ করা হলেও তেহরান এ বিষয়ে আলোচনায় বসবে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে দেওয়ার মতো কিছু নেই।’
পার্লামেন্টের এক অধিবেশনে দেওয়া বক্তব্যে আলী নিকজাদ বলেন, ‘ইরান ও দেশটির সশস্ত্র বাহিনীর অসাধারণ প্রতিরোধ, শক্তিশালী সামরিক সক্ষমতা এবং অটল মনোবল যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাস্তবতার কঠিন দেয়ালের মুখোমুখি করেছে।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মেনে নিতে হবে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তি স্বীকার করা ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। এই সংঘাতে শেষ পর্যন্ত ইরানি জাতি নয়, বরং যুক্তরাষ্ট্রই আত্মসমর্পণ করবে।’
নিকজাদ আরও বলেন, পরমাণু ইস্যুতে আলোচনার জন্য ইরান তার শত্রুদের যথেষ্ট সুযোগ দিয়েছে। কিন্তু প্রতিবারই প্রতিশ্রুতি ভঙ্গ এবং ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনার কিছু অংশে অবৈধ বোমা হামলার মুখে পড়তে হয়েছে দেশটিকে।
তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাব দেওয়ার নেই। তাই কোনো ধরনের চাপের মুখেও পরমাণু ইস্যুতে আলোচনায় বসার পরিকল্পনা নেই তেহরানের।
/অ