দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পারস্য উপসাগর দিয়ে চলাচলের সময় কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী একটি জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড, নাকিলাত। তবে এতে জাহাজের কোনো নাবিক আহত হননি এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি।
কাতার স্টক এক্সচেঞ্জে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের গ্যাসবাহী জাহাজ ‘আল মায়েদা’ পারস্য উপসাগর দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত বস্তু দিয়ে আঘাতের শিকার হয়।
বিবৃতিতে আরও বলা হয়, জাহাজটি বর্তমানে নিরাপদ অবস্থায় রয়েছে এবং সচল আছে। ঘটনার প্রভাব কী হয়েছে, তা মূল্যায়ন করা হচ্ছে।
নাকিলাত কাতারের সব বন্দর ও টার্মিনালে জাহাজ পরিবহনসেবা দিয়ে থাকে। পাশাপাশি প্রতিষ্ঠানটি জাহাজ টানার কাজসহ বিভিন্ন সামুদ্রিক সহায়তা সেবা পরিচালনা করে।
সূত্র: আল-জাজিরা
/অ