• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইউক্রেন যুদ্ধে রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ আগস্ট ২০২৬, ২২:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট পশ্চিম রাশিয়ায় মোতায়েন শুরু করেছে বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার দাবি, ইউনিটটিতে প্রায় ৯০ জন সদস্য থাকবে এবং তারা ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছয়টি উৎক্ষেপণযন্ত্র নিয়ে রাশিয়ার ভোরোনেজ অঞ্চলে অবস্থান করবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইউক্রেনের প্রধান সামরিক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তা আন্দ্রি চেরনিয়াক বলেন, উত্তর কোরিয়ার ইউনিটটি রাশিয়ার ১১২তম ক্ষেপণাস্ত্র ব্রিগেডের সঙ্গে ভোরোনেজ অঞ্চলে মোতায়েনের পরিকল্পনা রয়েছে। তবে রুশ ক্ষেপণাস্ত্র অভিযানে উত্তর কোরিয়ার সেনাদের নির্দিষ্ট ভূমিকা কী হবে, তা এখনও স্পষ্ট নয়।

চেরনিয়াকের দাবি, পিয়ংইয়ং ইতোমধ্যে ৪০টি নতুন কেএন-২৩ ও কেএন-২৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট জনবল রাশিয়ায় পাঠিয়েছে। আগামী মাসে উচ্চপর্যায়ের বৈঠকে মোতায়েনের চূড়ান্ত কাঠামো ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা নির্ধারণ করা হবে।

তার ভাষ্য অনুযায়ী, গত সপ্তাহে রাশিয়া গত বছরের আগস্টের পর প্রথমবারের মতো ইউক্রেনে উত্তর কোরিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এগুলো নতুন পাঠানো চালানের অংশ।

যুক্তরাষ্ট্রভিত্তিক ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক রব লি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ইউক্রেনের সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটি। ফলে এ ধরনের ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়লে কিয়েভের জন্য হুমকিও বাড়বে। তার মতে, শীতকালে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কারণ এ সময় রাশিয়া বিদ্যুৎ অবকাঠামোতে ব্যাপক হামলা চালাতে পারে।

তবে রয়টার্স ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এ দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। চেরনিয়াক বলেন, গোয়েন্দা তথ্যের সংবেদনশীলতার কারণে তিনি এর বিস্তারিত প্রকাশ করতে পারছেন না।

এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং নিউইয়র্কে জাতিসংঘে উত্তর কোরিয়ার স্থায়ী মিশন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ইউক্রেনের দাবি, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের সামরিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালে দুই দেশ পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে। ইউক্রেনের কর্মকর্তাদের ভাষ্য, উত্তর কোরিয়া ইতোমধ্যে রাশিয়াকে লাখ লাখ গোলাবারুদ সরবরাহ করেছে এবং ২০২৪ সালে কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় অভিযানের জবাবে ১৪ হাজার সেনাও পাঠিয়েছে।

চেরনিয়াকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের শেষ দিক থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত উত্তর কোরিয়া রাশিয়াকে ১৫০টি কেএন-২৩ ও কেএন-২৪ ক্ষেপণাস্ত্র দিয়েছে। বর্তমানে কুরস্ক অঞ্চলে প্রায় ৯ হাজার ৫০০ উত্তর কোরীয় সেনা থাকলেও তারা সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে না।

এদিকে গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, রাশিয়া আরও ৩০ হাজার উত্তর কোরীয় সেনা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে এবং ভোরোনেজ অঞ্চলে তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন

হরমুজে নিরাপত্তা নিয়ে শঙ্কা, দায় যুক্তরাষ্ট্রের: ইরান

সূত্র: রয়টার্স

/অ

  • রাশিয়া-ইউক্রেন
  • ক্ষেপণাস্ত্র
এ সম্পর্কিত আরও খবর
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৭
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৭
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটিও ঠেকাতে পারেনি ইউক্রেন, নিহত ১৭
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটিও ঠেকাতে পারেনি ইউক্রেন, নিহত ১৭
ইরান যুদ্ধে ক্ষয়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের ৮০% মজুত শেষ: সিএনএন
ইরান যুদ্ধে ক্ষয়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের ৮০% মজুত শেষ: সিএনএন
সৌদি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের
সৌদি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।