দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড-এর প্রায় ৮০ শতাংশ ইন্টারসেপ্টর ব্যবহার হয়ে গেছে। একই সঙ্গে Patriot প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টরও শেষ হয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মজুত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধের আগে যে পরিমাণ THAAD ইন্টারসেপ্টর ছিল, তার প্রায় চার-পঞ্চমাংশ ইতোমধ্যে ব্যবহার করা হয়েছে। এ পরিস্থিতিতে পেন্টাগনের গোলাবারুদের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’ বলে সতর্ক করেছেন মার্কিন সামরিক কর্মকর্তারা।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (CSIS)-এর তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৪৫২টি THAAD এবং ২ হাজার ২০০টি আধুনিক Patriot ইন্টারসেপ্টর ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের মজুত সংকটের কারণে ইরানে নতুন করে বড় ধরনের হামলার পরিকল্পনা থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় মিত্র দেশগুলোর উদ্বেগ, সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কা এবং গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্রের ঘাটতির বিষয়টি ট্রাম্পের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
তবে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় সব সক্ষমতা রয়েছে এবং প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী যেকোনো সময় ও স্থানে অভিযান পরিচালনা করা সম্ভব।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলিও দাবি করেছেন, প্রেসিডেন্টের সব কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত অস্ত্র, গোলাবারুদ ও মজুত রয়েছে।
এদিকে বিশ্লেষকদের মতে, বর্তমান উৎপাদন সক্ষমতা অনুযায়ী থাড-এর যুদ্ধপূর্ব মজুত পুনর্গঠনে তিন বছর বা তারও বেশি সময় লাগতে পারে। Patriot ও অন্যান্য উন্নত ক্ষেপণাস্ত্রের মজুত স্বাভাবিক অবস্থায় ফিরতেও কয়েক বছর সময় প্রয়োজন হতে পারে।
এমএস/