দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার দৌলতপুরে অনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় শিহাব হোসেন ও তার লোকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা দৌলতপুর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সাদিপুর-দফাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও আহতদের তথ্য সূত্রে জানা যায়, স্থানীয় শিহাব হোসেন এলাকায় দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড করে আসছিলেন। এ ঘটনাই এলাকাবাসী থানা একটি অভিযোগ দায়ের করে। এতে ক্ষুব্ধ হয়ে শিহাব সোমবার বিকাল ৩টার দিকে দফাদারপাড়া এলাকায় মিজানুর নামে এক ব্যক্তিকে মারধর করেন।
মিজানুরকে উদ্ধারে অন্যরা এগিয়ে আসলে শিহাবের নেতৃত্বে মানিক, দোয়েলসহ ৪-৫ জন হামলা চালায়। এ সময় শিহাব এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে স্থানীয় আনিছুর রহমান, নওয়াব আলী, আশরাফুল ইসলাম গুলিবিদ্ধসহ জাহিদুল, সিদ্দিক, মিজানুর, সুমনসহ ৭ জন আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার গুলিবিদ্ধ ৩ জনকে কুষ্টিয়ায় প্রেরণ করেন। অন্যরা দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এবি/