দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালিতে নৌপথ ব্যবহারে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হলেও এর মাধ্যমে নিরাপদ চলাচলের নিশ্চয়তা মিলবে না বলে মন্তব্য করেছে ইরান। তেহরানের দাবি, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও ইরানের বিরুদ্ধে ঘোষিত নৌ অবরোধ নিরাপত্তার জন্য এখনও বড় হুমকি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ মন্তব্য করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, হরমুজ প্রণালিতে নিরাপত্তাহীনতার পেছনে থাকা অনেক কারণ এখনো বহাল রয়েছে।
বাঘাইয়ের ভাষ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধ এবং ইরান ও দেশটির স্বার্থের বিরুদ্ধে অন্যান্য ‘আক্রমণাত্মক ও হুমকিমূলক’ পদক্ষেপ হরমুজ প্রণালির নিরাপত্তাকে এখনও ঝুঁকির মধ্যে রেখেছে।
তার মতে, তাই ইরান-ওমানের মধ্যে নৌপথ নিয়ে সমঝোতা হলেও সেটি স্বয়ংক্রিয়ভাবে নিরাপদ নৌ চলাচলের নিশ্চয়তা দেয় না।
সূত্র: আল-জাজিরা
/অ