• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

হরমুজ প্রণালি খুলে যাওয়ার আশায় কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
  ০৪ আগস্ট ২০২৬, ২১:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে সমঝোতার সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন পুনরায় চালুর বিষয়ে আলোচনা এগিয়েছে। এর ফলে চলতি সপ্তাহেই সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এই খবরে বৈশ্বিক তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে যায়। একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৭৬ ডলারে দাঁড়ায়। উভয় ধরনের তেলের দাম ১৩ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

মার্কো রুবিও জানান, ইরান ও ওমানের সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে আরও বেশি জাহাজ চলাচলের সুযোগ তৈরি করতে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে এখনো চূড়ান্ত সমাধান হয়নি। আমরা আশা করছি, খুব শিগগিরই এটি হতে পারে।’

অন্যদিকে, স্কট বেসেন্ট বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে মঙ্গলবার অথবা বুধবারের মধ্যেই একটি চুক্তি হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে তিনি বলেন, ‘আজ অথবা আগামীকাল প্রণালি খুলে দেওয়া এবং সংঘাতের পরিস্থিতিকে আরও স্বাভাবিক পর্যায়ে নেওয়ার বিষয়ে একটি সমঝোতার সম্ভাবনা রয়েছে।’

জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, বিষয়টি হবে ‘অবাধ চলাচল’ নিশ্চিত করার মতো।

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আলোচনায় অগ্রগতির কথা জানালেও সম্ভাব্য চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় হরমুজ প্রণালি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সংঘাত শুরুর আগে এই জলপথ দিয়ে বিশ্বের দৈনিক মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হতো।

এর আগে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর আলোচনা ব্যর্থ হওয়ায় তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। এর প্রভাব পড়ে ভোক্তাদের ওপরও, বাড়তে থাকে জ্বালানির দাম।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতির সুযোগ কাজে লাগাতে হবে ইরানকে: জারিফ

সূত্র: বিবিসি

/অ

  • ইরান-যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি
এ সম্পর্কিত আরও খবর
হরমুজের নিয়ন্ত্রণ চায় ইরান, অস্থায়ী পরিকল্পনা নিয়ে চলছে আলোচনা
হরমুজের নিয়ন্ত্রণ চায় ইরান, অস্থায়ী পরিকল্পনা নিয়ে চলছে আলোচনা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতির সুযোগ কাজে লাগাতে হবে ইরানকে: জারিফ
যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতির সুযোগ কাজে লাগাতে হবে ইরানকে: জারিফ
ইরানের পরমাণু নিরস্ত্রীকরণই হবে চূড়ান্ত চুক্তি: রুবিও
ইরানের পরমাণু নিরস্ত্রীকরণই হবে চূড়ান্ত চুক্তি: রুবিও
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে আলোচনা এগোচ্ছে, চুক্তির খসড়া ঘুরছে: কাতার
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে আলোচনা এগোচ্ছে, চুক্তির খসড়া ঘুরছে: কাতার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।