দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টরের মজুত দ্রুত কমে যাচ্ছে। এতে পাল্টা হামলার বর্তমান সক্ষমতা ধরে রাখা সম্ভব হবে কি না, তা নিয়ে পেন্টাগনের সামরিক পরিকল্পনাকারীরা নতুন করে ভাবতে শুরু করেছেন বলে জানিয়েছে ফক্স নিউজ।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মজুত ছিল প্রায় ২ হাজার ৩০০টি। বর্তমানে তা কমে ৮২৭টির নিচে নেমে এসেছে।
একই সময়ে টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যবস্থার ইন্টারসেপ্টরের মজুতও ৪৫২ থেকে কমে ২৭৮টির নিচে নেমে এসেছে।
সিএসআইএস সতর্ক করে বলেছে, এসব গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুত আগের অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত তিন বছর সময় লাগতে পারে। এতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মতো অন্য কোনো এলাকায় নতুন সংকট দেখা দিলে বিদেশে অবস্থানরত মার্কিন সেনা ও সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হতে পারে।
এই ঘাটতি মোকাবিলায় ২০২৬ অর্থবছরের জন্য ৬৭ বিলিয়ন ডলারের জরুরি তহবিল প্রস্তাবের মধ্যে ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার বরাদ্দের পরিকল্পনা করেছে পেন্টাগন। এই অর্থ দিয়ে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, নৌবাহিনীর টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং থাড ব্যবস্থা পুনরায় সংগ্রহ করা হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৭ অর্থবছরের প্রাথমিক বাজেট প্রস্তাবে অন্তর্ভুক্ত অস্ত্রের প্রায় অর্ধেকই ৬ লাখ ডলার বা তার কম মূল্যের গোলাবারুদ।
এমএস/