দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আটটি সৌদি তেলবাহী ট্যাংকারকে গতিপথ পরিবর্তনে বাধ্য করার দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। তবে এ ঘটনার নির্দিষ্ট সময় উল্লেখ করেননি হুথিদের মুখপাত্র ইয়াহইয়া সারি।
এক বিবৃতিতে ইয়াহইয়া সারি বলেন, সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত সামুদ্রিক অবরোধ কার্যক্রম অব্যাহত রয়েছে। হুথি বাহিনী সক্ষম হলে সৌদি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনী সৌদি শত্রুর বিরুদ্ধে অবরোধ অভিযান চালিয়ে যাচ্ছে। আল্লাহর ইচ্ছায়, যেখানে সম্ভব হবে, তাদের জাহাজ পর্যন্ত আমাদের হাত পৌঁছাবে।’
গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে হুথিরা।
এর আগে বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে ফি আদায়ের পরিকল্পনার খবর প্রকাশিত হলেও তা আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে হুথি গোষ্ঠী।
সূত্র: আল জাজিরা
এমএস/