দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের খার্গ দ্বীপের কাছে একটি তেলবাহী ট্যাংকারে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের (এসএনএন) প্রতিবেদনের পর দেশটির সংবাদমাধ্যম খবর ফোরি দাবি করেছে, ট্যাংকারটিতে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হামলার পর জাহাজটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
তবে ট্যাংকারটির পরিচয় বা হামলায় হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র। দেশটির মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ এ দ্বীপের মাধ্যমে প্রক্রিয়াজাত ও রপ্তানি করা হয়।
সূত্র: আল জাজিরা
এমএস/