দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটির ‘পিকঅ্যাক্স পর্বত’সহ বিভিন্ন স্থাপনায় হামলার হুমকি পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আবারও দাবি করেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে ‘ভালো আলোচনা’ চলছে। তবে কোনো সমঝোতা না হলে ‘পিকঅ্যাক্স পর্বত’, সেতু এবং অন্যান্য স্থাপনায় হামলা চালানো হতে পারে বলে তিনি সতর্ক করেন।
ট্রাম্প বলেন, ‘পিকঅ্যাক্স পর্বত বড় কোনো সমস্যা নয়। এখন ইরানকে নিয়ে আমাদের অবস্থান খুবই শক্ত।’
তবে একই সঙ্গে তিনি জানান, ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুর মতো অবকাঠামোতে হামলা এড়াতে চান। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি তা করতে চাই না।’
সাক্ষাৎকারে ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।’
এ সময় তিনি দাবি করেন, প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম তাকে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর পরামর্শ দিয়েছিলেন। পুরো দেশ ধ্বংস করে দেওয়ার পরিবর্তে কূটনৈতিক সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন গ্রাহাম।
ট্রাম্পের ভাষ্য, গ্রাহাম তাকে বলেছিলেন, ‘দেশটির বাকি অংশ ধ্বংস করার বদলে একটি সমঝোতা করুন।’
সূত্র: আল-জাজিরা
/অ