দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটির ‘পিকঅ্যাক্স পর্বত’সহ বিভিন্ন স্থাপনায় হামলার হুমকি পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে ‘ভালো আলোচনা’ চলছে। তবে কোনো সমঝোতা না হলে ‘পিকঅ্যাক্স পর্বত’, সেতু এবং অন্যান্য বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হতে পারে বলে তিনি সতর্ক করেন।
ট্রাম্প বলেন, ‘পিকঅ্যাক্স পর্বত বড় কোনো সমস্যা নয়। এখন ইরানকে নিয়ে আমাদের অবস্থান খুবই শক্ত।’
তবে একই সঙ্গে তিনি জানান, ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুর মতো অবকাঠামোতে হামলা এড়াতে চান।
এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি তা করতে চাই না।’
ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরানকে ঘিরে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো প্রশমিত হয়নি।
সূত্র: আল-জাজিরা
/অ