দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত মাসে স্বাক্ষরিত সমঝোতা সত্ত্বেও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সীমান্তবর্তী একাধিক এলাকায় ভবন উড়িয়ে দেওয়ার ঘটনায় প্রাচীন শহর টাইরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ইসরায়েলি বাহিনী মাজদাল জুন, আল-মানসুরি এবং বিনত জবেইল সীমান্ত এলাকার বিভিন্ন স্থাপনা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে।
এ ছাড়া নাবাতিয়েহ জেলার আল-কুসাইর গ্রামেও বড় ধরনের বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা।
গত মাসে তেল আবিব ও বৈরুতের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতা সই হয়। তবে সেই সমঝোতার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে।
সূত্র: আল-জাজিরা
/অ