দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান এখনো চলছে বলে নিশ্চিত করেছে তেহরান। তবে দুই পক্ষের অবস্থানে মৌলিক পার্থক্য থাকায় আলোচনায় এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
আল জাজিরাকে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের কাছে বিভিন্ন প্রস্তাব পৌঁছে দিচ্ছেন এবং তেহরান সেগুলো পর্যালোচনা করছে।
তারা বলেন, আলোচনার প্রক্রিয়া অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কোনো বড় অগ্রগতি হয়নি। কারণ, দুই পক্ষের অবস্থানে মৌলিক মতপার্থক্য রয়ে গেছে।
ইরানি কর্মকর্তাদের মতে, মতপার্থক্যের পাশাপাশি পারস্পরিক অবিশ্বাসও আলোচনার অন্যতম বড় বাধা। অতীতের অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের গভীর অনাস্থা এখনো কাটেনি বলেও তারা উল্লেখ করেন।
সূত্র: আল-জাজিরা
/অ