দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লোহিত সাগরে শুক্রবার এক হামলায় সৌদি আরবের একটি জাহাজে সামান্য ক্ষতি হয়েছে। তবে জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছেন এবং এটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছে।
সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা দেশটির পরিবহন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
জাহাজে হামলার খবর প্রকাশের কিছুক্ষণ পর হুথি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টেলিভিশন দাবি করে, ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হোদাইদায় সৌদি আরব বিমান হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিরা এর আগে লোহিত সাগরে সৌদি আরবের জাহাজ চলাচলের ওপর অবরোধের ঘোষণা দিয়েছিল।
সূত্র: সিএনএন
/অ