দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হুথিদের হামলার উৎস শনাক্তে তৎপর হয়েছে সৌদি আরব। দেশটির ধারণা, তেলবাহী জাহাজে চালানো কিছু হামলা কামারান দ্বীপ থেকে পরিচালিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গত বছর নিশ্চিত করেছিলেন, হুথিরা শুধু হোদাইদা প্রদেশ থেকেই নয়, তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকা থেকেই হামলা চালিয়ে আসছে।
এ অবস্থায় সৌদি কর্তৃপক্ষ হামলার প্রকৃত উৎস শনাক্তের চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে শনিবার ভোরে হুথিরা পাল্টা হামলা চালিয়ে দক্ষিণ সৌদি আরবের জাজান প্রদেশকে লক্ষ্যবস্তু করেছে।
প্রাপ্ত বিভিন্ন খবরে বলা হয়েছে, হামলার ফলে জাজানের কয়েকটি স্থানে আগুনের ঘটনা ঘটেছে।
এ ছাড়া আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে থাকা কয়েকটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে হয়েছে বলে জানা গেছে। ভোরের আকস্মিক হামলার পর দক্ষিণ সৌদি আরবের বাসিন্দাদের জন্য একাধিক সতর্কবার্তা ও সাইরেনও জারি করা হয়েছে।ৎ
সূত্র: আল-জাজিরা
/অ