দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আব্দুল্লাহি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে ‘যেকোনো আগ্রাসন বা বর্বরতার’ জবাবে দেশটির সশস্ত্র বাহিনী ‘সিদ্ধান্তমূলক ও বিধ্বংসী প্রতিক্রিয়া’ জানাবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আলি আব্দুল্লাহি যুক্তরাষ্ট্রকে ‘মহাশয়তান’ এবং ‘অপরাধী, বিশ্বাসঘাতক ও প্রতারক শত্রু’ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, সশস্ত্র বাহিনী, ইরানের জনগণ এবং রাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে ঐক্য আরও জোরদার করা হবে। একই সঙ্গে আগের যুদ্ধগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রের ওপর ‘আরও বেশি মূল্য চাপিয়ে দেওয়ার’ অঙ্গীকারও করেন তিনি।
আলি আব্দুল্লাহির ভাষায়, ‘সামরিক সংঘাতে ধারাবাহিক পরাজয়ের পর শত্রুপক্ষ এখন জনগণ ও তাদের নেতাদের মধ্যে বিভেদ ও বিরোধ সৃষ্টি করে স্বস্তি খুঁজছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রিয় দেশের প্রতিরক্ষা সক্ষমতা দক্ষিণ থেকে উত্তর এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গৌরবময় ও বিস্তীর্ণ ইরানি ভূখণ্ডে বসবাসকারী গর্বিত ও সাহসী জাতির শান্তি ও নিরাপত্তার দৃঢ় ভিত্তি।’
সূত্র: আল-জাজিরা
/অ