দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানকে ঘিরে যুদ্ধবিরতি কাঠামো কার্যকর থাকার মধ্যেও দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার দেশটির আল-মানসুরি শহরের আল-মাশা এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্থানীয় কর্তৃপক্ষ।
তবে এ হামলার বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত মাসের শেষ দিকে হওয়া চুক্তি অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ লেবাননের দুটি এলাকা থেকে ইসরায়েলি বাহিনীর সরে যাওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতেই নতুন এই হামলার ঘটনা ঘটল।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আরবি ভাষায় লেখা সতর্কতামূলক লিফলেট ফেলেছে বলে দাবি করা হচ্ছে। সেখানে বলা হয়েছে, ‘সতর্কতা! এটি সীমিত এলাকা। ইসরায়েলি বাহিনীর কাছে গেলে আপনার জীবন ঝুঁকির মুখে পড়বে।’
শুক্রবারও দক্ষিণ লেবাননে একাধিক ড্রোন হামলার খবর পাওয়া গেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, কফর রুম্মান এলাকায় মোটরসাইকেলে হামলায় একজন নিহত হন এবং পৃথক আরেকটি হামলায় একজন গুরুতর আহত হন।
এ ছাড়া নাবাতিয়েহ জেলায় একটি ট্রাকে ড্রোন হামলায় আরও দুজন আহত হন। তবে আইডিএফ দাবি করেছে, তারা তাদের সেনাদের জন্য ‘তাৎক্ষণিক হুমকি’ হিসেবে বিবেচিত দুই ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত ৪ হাজার ৩২২ জন নিহত এবং ১২ হাজার ২১০ জন আহত হয়েছেন।
সূত্র: সিএনএন
এমএস/