• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইসরায়েলগামী উড়োজাহাজে হামলাকারী ‘উগ্র ইসলামপন্থী মতাদর্শে প্ররোচিত’: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৬, ১০:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে হামলা চালিয়ে সেটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা সহকারী পাইলট ‘উগ্র ইসলামপন্থী মতাদর্শে প্ররোচিত’ ছিলেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, তদন্তে পাওয়া তথ্য থেকে ওই ব্যক্তির পটভূমিতে এমন উগ্রবাদী মতাদর্শের ইঙ্গিত মিলেছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে যাত্রা করে। উড়োজাহাজটিতে ১৭০ জনের বেশি যাত্রী ও ক্রু ছিলেন। যাত্রার প্রায় দুই ঘণ্টা পর উড়োজাহাজটির এক সহকারী পাইলট মূল পাইলটকে ছুরিকাঘাত করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। পরে যাত্রী ও ক্রুরা তাকে কাবু করেন। উড়োজাহাজে থাকা বিকল্প ক্রুরা নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান।

ফক্স নিউজকে নেতানিয়াহু বলেন, হামলাকারী ওমানের নাগরিক এবং ‘খুব সম্ভবত’ উড়োজাহাজটি বিধ্বস্ত করার পরিকল্পনা করেছিলেন। তিনি বলেন, হামলাকারীর ব্যক্তিগত তথ্য থেকে তার উগ্র ইসলামপন্থী মতাদর্শে প্ররোচিত হওয়ার বিষয়টি জানা গেছে।

ঘটনার সময় উড়োজাহাজটি ১৭ হাজার ফুটের বেশি উচ্চতা হারায়। ফ্লাইট শনাক্তকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, অল্প সময়ের মধ্যে উড়োজাহাজটির উচ্চতা দ্রুত কমে যায় এবং পরে সেটি জরুরি সংকেত পাঠায়।

নেতানিয়াহু বলেন, হামলাকারীকে যাত্রী ও ক্রুরা কাবু করার পর সে উড়োজাহাজের কর্মীদের উদ্দেশে তাকে মেরে ফেলার কথা বলছিল। এ ঘটনাকে তিনি হামলাকারীর মানসিক অবস্থার বিষয়ে একটি ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, হামলার উদ্দেশ্য নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা উদ্দেশ্যের সঙ্গে যুক্ত কি না, অথবা এর পেছনে আগে থেকে কোনো পরিকল্পনা বা নির্দেশনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহত পাইলট ও সহকারী পাইলটকে চিকিৎসা দেওয়ার পর বৃহস্পতিবার সকালে আবুধাবিতে পাঠানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষ সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা দলের সঙ্গে প্রাথমিক তদন্তও করেছে।

ইসরায়েলের পৃথক তদন্তের প্রাথমিক তথ্যে হামলাকারীর উড়োজাহাজটি বিধ্বস্ত করার উদ্দেশ্য ছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। তবে তদন্ত এখনো চলমান।

ঘটনায় আহত পাইলট ভারতের নাগরিক ক্যাপ্টেন স্মিত মাচ্ছর। নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করেছেন। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তাল বৃহস্পতিবার হাসপাতালে তার সঙ্গে দেখা করেন। ভারতীয় মিশন জানিয়েছে, মাচ্ছর ভালো আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।

এদিকে উড়োজাহাজে হামলার ঘটনায় ইরানের কোনো সম্পৃক্ততা ছিল কি না, সে বিষয়েও প্রশ্ন উঠেছে। নেতানিয়াহু বলেছেন, এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার পেছনের উদ্দেশ্য বা কারও সম্পৃক্ততা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি।

ঘটনার পর ফ্লাইদুবাই দুবাই-তেল আবিব রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এই স্থগিতাদেশ নেতানিয়াহুর নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে দুবাইয়ে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনতে ইসরায়েলি এয়ারলাইনগুলো উদ্ধারকারী ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে।

আরও পড়ুন

কাবার কাছে আত্মঘাতী হামলার খবর, যা বললো সৌদি কর্তৃপক্ষ

ছুরিকাহত হয়েও ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচালেন, জানা গেল সেই পাইলটের পরিচয়

হুথিদের হামলার জবাব দিতে কঠোর হুঁশিয়ারি সৌদি যুবরাজের

সূত্র: বিবিসি

/অ

  • উড়োজাহাজ
  • হামলা
  • বেনিয়ামিন নেতানিয়াহু
এ সম্পর্কিত আরও খবর
কাবার কাছে আত্মঘাতী হামলার খবর, যা বললো সৌদি কর্তৃপক্ষ
কাবার কাছে আত্মঘাতী হামলার খবর, যা বললো সৌদি কর্তৃপক্ষ
হুথিদের হামলার জবাব দিতে কঠোর হুঁশিয়ারি সৌদি যুবরাজের
হুথিদের হামলার জবাব দিতে কঠোর হুঁশিয়ারি সৌদি যুবরাজের
রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।