দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জেরে চলতি সপ্তাহে তৃতীয় দফায় ইরানে সামরিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। হামলার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
শনিবার রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালি অতিক্রমকারী সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হামলা চালায়। এতে জাহাজটির একজন নাবিক নিখোঁজ রয়েছেন।
সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক জাহাজে আগের হামলার পর ইরানকে সমঝোতা স্মারক (এমওইউ) মেনে চলার আরেকটি সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তেহরান তা মানতে ব্যর্থ হয়েছে।
মার্কিন সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হামলা শুরু হয় এবং তা এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে সেন্টকম। এক মার্কিন কর্মকর্তাও চলমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
সেন্টকম বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ওপর ‘ভারী মূল্য’ আরোপ করা হচ্ছে।
এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের তার মূল্য দিতে হবে।’
সূত্র: সিএনএন
এমএস/