দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ বছর বয়সী এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। তার বিরুদ্ধে দেশটির বিভিন্ন সংবেদনশীল স্থাপনার ছবি ও ভিডিও সংগ্রহ করে ইরান-সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ আনা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও জেরুজালেম পোস্ট পুলিশের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, ওই যুবক তেহরান-সংশ্লিষ্ট এক এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। প্রতিটি কাজের বিনিময়ে তিনি কয়েক ডজন থেকে কয়েকশ ডলার পর্যন্ত পারিশ্রমিক পেতেন বলে অভিযোগ রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ৯ জুন জেরুজালেম জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরই মধ্যে তার বিরুদ্ধে প্রসিকিউটরের ঘোষণা (প্রসিকিউটরস ডিক্লারেশন) দাখিল করা হয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের ইঙ্গিত দিচ্ছে।
এ ঘটনায় ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
সূত্র: আল জাজিরা
এমএস/