• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

যুক্তরাষ্ট্র ন্যাটো ছাড়ছে না, ইউরোপকে আরও দায়িত্ব নিতে হবে: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
  ০১ জুলাই ২০২৬, ০৮:২০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছে ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের জোট ছাড়ার কোনো পরিকল্পনা নেই।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আগামী ৭-৮ জুলাই আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো সম্মেলনকে সামনে রেখে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সম্মেলনে ন্যাটোভুক্ত ৩২টি দেশের নেতাদের পাশাপাশি উপসাগরীয় অঞ্চল ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিরাও অংশ নেবেন।

গুলের বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপীয় নিরাপত্তা থেকে সরে যেতে চায় না। বরং ইউরোপীয় মিত্র ও কানাডাকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব আরও বেশি নেওয়ার আহ্বান জানাচ্ছে। তিনি বলেন, ‘বর্তমান সময়কে আমরা সংকট হিসেবে নয়, বরং পরিবর্তিত নিরাপত্তা বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর প্রক্রিয়া হিসেবে দেখি।’

তার ভাষ্য, ন্যাটো এখনো ইউরো-আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা ও প্রতিরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অতুলনীয় প্ল্যাটফর্ম।

ডোনাল্ড ট্রাম্প অতীতে প্রতিরক্ষা ব্যয় ও দায়িত্ব ভাগাভাগি নিয়ে অসন্তোষ প্রকাশ করে যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করে নেওয়ার হুমকি দিয়েছিলেন। একই সঙ্গে ইউরোপ থেকে মার্কিন সেনা, যুদ্ধবিমান, জাহাজ ও অস্ত্র কমানোর উদ্যোগও নেয় ওয়াশিংটন। তবে গুলেরের মতে, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য জোট ত্যাগ নয়, বরং ইউরোপীয় দেশগুলোর ওপর আরও বেশি দায়িত্ব অর্পণ করা।

তিনি বলেন, আঙ্কারা ন্যাটোর মধ্যে দায়িত্বের ন্যায্য বণ্টনকে সমর্থন করে। তবে জোটের ঐক্য ও ট্রান্স-আটলান্টিক সম্পর্ক অক্ষুণ্ন রাখাই তুরস্কের প্রধান অগ্রাধিকার।

ইউরোপের প্রতিরক্ষা উদ্যোগে তুরস্ককে বাইরে রাখা কৌশলগতভাবে ভুল সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন গুলের। তিনি বলেন, ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী তুরস্ককে বাদ দিয়ে ইউরোপের প্রতিরক্ষা কাঠামো শক্তিশালী করা সম্ভব নয়।

প্রতিরক্ষা ব্যয় প্রসঙ্গে তিনি জানান, ২০৩৫ সালের মধ্যে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের ন্যাটো লক্ষ্যমাত্রা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ তুরস্ক। ২০২৯ সালের মধ্যেই জোটের নির্ধারিত সামরিক সক্ষমতার লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে আঙ্কারার।

গুলের জানান, ড্রোন, ড্রোন প্রতিরোধ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নৌ প্রকল্প, মানববিহীন প্রযুক্তি এবং সাইবার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে তুরস্ক। একই সঙ্গে দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘স্টিল ডোম’ যত দ্রুত সম্ভব সম্পন্ন করার কাজ চলছে।

আরও পড়ুন

ক্রিপ্টো থেকেই এক বিলিয়ন ডলারের বেশি আয় ট্রাম্পের

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাঁচ মাস পর খামেনির জানাজা, ইরান–ইরাকে ছয় দিনের কর্মসূচি

তিনি আরও বলেন, আকাশ প্রতিরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্রের ‘প্যাট্রিয়ট’ এবং ফ্রান্স-ইতালির যৌথভাবে নির্মিত ‘স্যাম্প-টি’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সম্ভাবনাসহ সব বিকল্পই বিবেচনা করছে তুরস্ক। প্রযুক্তি হস্তান্তর, যৌথ উৎপাদন ও দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তিতে যে কোনো উদ্যোগে আঙ্কারা আগ্রহী বলেও জানান তিনি।

সূত্র: রয়টার্স

এমএস/

  • তুরস্ক
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্র ও তুরস্কের ‘ভয়ংকর’ পরিকল্পনা ফাঁস, কড়া হুঁশিয়ারি রাশিয়ার
যুক্তরাষ্ট্র ও তুরস্কের ‘ভয়ংকর’ পরিকল্পনা ফাঁস, কড়া হুঁশিয়ারি রাশিয়ার
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে আরেক দেশ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে আরেক দেশ
গাজা থেকে সব ফিলিস্তিনিকে উচ্ছেদ করতে চায় ইসরায়েল: তুরস্ক
গাজা থেকে সব ফিলিস্তিনিকে উচ্ছেদ করতে চায় ইসরায়েল: তুরস্ক
ট্রাম্পকে হত্যার ‘নাটক’ সাজায় ইসরায়েল, সন্দেহ তুরস্কের
ট্রাম্পকে হত্যার ‘নাটক’ সাজায় ইসরায়েল, সন্দেহ তুরস্কের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।