দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার পক্ষে অবস্থান নিয়ে ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ দাবি করেছেন, নৌ অবরোধ শিথিল হওয়ার পর দুই সপ্তাহেরও কম সময়ে দেশটি ৪ কোটি ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গালিবাফ বলেন, সামরিক শক্তির পাশাপাশি কূটনীতির মাধ্যমেও বাস্তব ফল অর্জন করা সম্ভব। তার মতে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারই তার প্রমাণ।
তবে তিনি জোর দিয়ে বলেন, ইরানের প্রকৃত নিরাপত্তার নিশ্চয়তা তার সামরিক সক্ষমতা। তাই দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সামরিক সক্ষমতা ‘কোনোভাবেই আলোচনার বিষয় নয়’।
একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়েও আপস না করার ঘোষণা দেন তিনি। গালিবাফ বলেন, ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের বৈধ এবং অবিচ্ছেদ্য অধিকার।’
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে (এমওইউ) চূড়ান্ত চুক্তির জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমা প্রয়োজন হলে বাড়ানো যেতে পারে। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরোপিত সব প্রাথমিক ও গৌণ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আলোচনা চলবে।
সূত্র: আল জাজিরা
এমএস/