দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাতারের রাজধানী দোহায় আজ ইরান ও কাতারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) বাস্তবায়ন এবং ইরানের জব্দ থাকা ৬০০ কোটি ডলারের তহবিল ছাড়ের বিষয়টি গুরুত্ব পাবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার জানান, দোহায় কাতার সরকারের সঙ্গে সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। এর মধ্যে ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করার বিষয়টিও রয়েছে।
তবে তিনি স্পষ্ট করে বলেন, আগামী কয়েক দিনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই।
এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার দোহায় পৌঁছেছেন। তারা কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন।
তবে তিনি জোর দিয়ে বলেন, মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে ইরানি কর্মকর্তাদের কোনো সরাসরি বৈঠক হবে না।
আল-আনসারি আরও জানান, ইরানের ৬০০ কোটি ডলারের জব্দ তহবিল এখনো তেহরানে স্থানান্তর করা হয়নি। তবে আলোচনায় অগ্রগতির ভিত্তিতেই সেই অর্থ ছাড় দেওয়া হবে।
সূত্র: সিএনএন
এমএস/