দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র আরও সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২৭ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে।
ট্রাম্প বলেন, ‘এটা খুবই সম্ভব যে তারা কখনোই শিক্ষা নেবে না। এমন একটা সময় আসতে পারে, যখন আমাদের আর সংযত থাকার সুযোগ থাকবে না। তখন আমরা যে কাজ অত্যন্ত সফলভাবে শুরু করেছি, সেটি সামরিকভাবে শেষ করতে বাধ্য হব।’
তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি আবারও সামরিক অভিযান চালায়, তাহলে ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না।’
সূত্র: সিএনএন
এমএস/