দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা সম্ভাব্য বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ঝুঁকির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২২ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান চুক্তি না মানলে সামরিক পদক্ষেপ নেওয়ার কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ার আশঙ্কা তিনি দেখছেন না।
তিনি বলেন, ‘আমি যেভাবে বিষয়টি পরিচালনা করছি, তাতে কোনো অর্থনৈতিক মন্দা হবে না।’
তবে তিনি জোর দিয়ে বলেন, পারমাণবিক অস্ত্রের হুমকি আরও বড় উদ্বেগের বিষয়।
ট্রাম্প বলেন, ‘যদি তারা চুক্তি না মানে, তাহলে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি অর্থনৈতিক মন্দার আশঙ্কার চেয়েও বড় হয়ে দাঁড়াবে।’
তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক মন্দা অবশ্যই খুব খারাপ বিষয়। কিন্তু একটি পারমাণবিক অস্ত্র তার চেয়েও অনেক দ্রুত ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।’
ইরান চুক্তির শর্ত মেনে না চললে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প।
তিনি বলেন, ‘ইরান যদি তাদের চুক্তি বাস্তবায়ন না করে বা যদি তারা সঠিক আচরণ না করে, তাহলে আমাকে যা করার প্রয়োজন হবে, আমি তাই করব।’
এমএস/