দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ লেবাননে হুমকি মোকাবিলায় ইসরায়েলি সেনাদের কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, সেনাবাহিনী তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’-এ অবস্থান অব্যাহত রাখবে এবং প্রয়োজন হলে সম্ভাব্য হুমকি নির্মূলে পদক্ষেপ নেবে।
শনিবার দেওয়া এক বক্তব্যে কাটজ বলেন, একদিন আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ইসরায়েলি বাহিনীর অবস্থানে কোনো পরিবর্তন আনেনি।
তার ভাষ্য অনুযায়ী, উত্তরাঞ্চলের বসতিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিরাপত্তা অঞ্চলের সব অবস্থানে বহাল রয়েছে।
তিনি আরও বলেন, লেবাননে অবস্থানরত সেনাদের জন্য হুমকি মোকাবিলায় কোনো বিধিনিষেধ কখনো ছিল না, এখনও নেই। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তিনি আগেই স্পষ্ট করেছেন যে, ইসরায়েল দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না।
এর আগে শনিবার লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় কয়েক ডজন মানুষের প্রাণহানির খবর পাওয়া যায়। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে কয়েক মাস ধরে চলা উত্তেজনা বৃদ্ধির পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র একদিন পর এসব হামলার ঘটনা ঘটে।
এদিকে কাটজের এই মন্তব্য এমন সময় এলো, যখন ইরান সতর্ক করে জানিয়েছে, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ না হলে ওয়াশিংটনের সঙ্গে বৃহত্তর কোনো চুক্তি নিয়ে আলোচনায় বসবে না তেহরান।
সূত্র: আল-জাজিরা
/অ