দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ লেবাননের বিউফোর্ট এলাকায় হিজবুল্লাহর ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংসে প্রায় ৭০০ টন বিস্ফোরক ব্যবহার করেছে বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
বিবৃতিতে বলা হয়, এই ভূগর্ভস্থ অবকাঠামো উত্তর ইসরায়েলের বিভিন্ন জনপদে হিজবুল্লাহর কথিত হামলার পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ ছিল।
নেতানিয়াহু ও কাটজ দাবি করেন, আগের দিন যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ করেছে হিজবুল্লাহ। তবে ওই অভিযোগের পক্ষে তারা কোনো বিস্তারিত তথ্য দেননি।
যৌথ বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধবিরতি চুক্তির কোনো লঙ্ঘনই ইসরায়েল রাষ্ট্র মেনে নেবে না।’ একই সঙ্গে সতর্ক করে বলা হয়, ইসরায়েলি সেনা বা বেসামরিক নাগরিকদের ক্ষতির যেকোনো চেষ্টা ‘কঠোর ও শক্তিশালী জবাবের’ মুখে পড়বে।
বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি সেনারা অবস্থান অব্যাহত রাখবে এবং হিজবুল্লাহ যাতে পুনরায় তাদের সক্ষমতা গড়ে তুলতে না পারে, সে জন্য যেকোনো ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংসের অভিযান চালিয়ে যাবে।
এ বিষয়ে হিজবুল্লাহ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
সূত্র: সিএনএন