দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে চলমান আলোচনায় দেশটি সদিচ্ছার সঙ্গে এগোবে কি না, তা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে সব সংশয় সত্ত্বেও আলোচনার প্রচেষ্টা চালিয়ে যাওয়াকে প্রয়োজনীয় বলে মনে করছেন তিনি।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের হাতে উল্লেখযোগ্য প্রভাব রয়েছে এবং ইরানও তা উপলব্ধি করে।
তার বলেন, তারা অবশ্যই বুঝতে পারে যে যুক্তরাষ্ট্রের বড় ধরনের প্রভাব রয়েছে। কিন্তু সেটি শেষ পর্যন্ত তাদের আচরণে পরিবর্তন আনবে কি না, আমি জানি না।
ভ্যান্স বলেন, তবুও একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। কারণ আলোচনায় অগ্রগতি হলে তা যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, পাশাপাশি মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে।
ইরানের আচরণ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে সংশয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেকেই মনে করেন ইরান কখনোই তাদের আচরণ বদলাবে না। যদি সেটিই সত্য হয়, তাহলে তারা কোনো সুবিধাই পাবে না।
তবে তার মতে, সম্ভাব্য অগ্রগতির সুযোগ থাকলে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করা মূল্যবান।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী সমঝোতার লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার প্রচেষ্টার মধ্যেই ভ্যান্সের এই মন্তব্য সামনে এলো।
সূত্র: সিএনএন
/অ