দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং অভ্যন্তরীণ দুর্বল চাহিদার কারণে বছরের দ্বিতীয় প্রান্তিকের শুরুতেই ধীরগতির মুখে পড়েছে চীনের অর্থনীতি। এপ্রিল মাসে দেশটির শিল্প উৎপাদন ও খুচরা বিক্রির প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম হওয়ায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে শিল্প উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৪ দশমিক ১ শতাংশ। মার্চে এ হার ছিল ৫ দশমিক ৭ শতাংশ। এটি জুলাই ২০২৩-এর পর সর্বনিম্ন প্রবৃদ্ধি। বাজার বিশ্লেষকদের পূর্বাভাস ছিল প্রায় ৫ দশমিক ৯ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ চাহিদার দুর্বলতা এবং বৈশ্বিক বাজারের অনিশ্চয়তা চীনের অর্থনীতিতে চাপ তৈরি করছে। যদিও প্রযুক্তি ও রপ্তানি খাত কিছুটা সহায়তা করছে, তবে তা সামগ্রিক দুর্বলতা কাটাতে যথেষ্ট নয়।
এপ্রিল মাসে খুচরা বিক্রি বা রিটেইল সেলস মাত্র ০ দশমিক ২ শতাংশ বেড়েছে, যা মার্চে ছিল ১ দশমিক ৭ শতাংশ। এটি ডিসেম্বর ২০২২-এর পর সর্বনিম্ন প্রবৃদ্ধি। বাজারে এ সময় ২ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা ছিল।
বিশেষ করে গাড়ি খাতে বড় ধরনের পতন দেখা গেছে। এপ্রিল মাসে দেশীয় গাড়ি বিক্রি আগের বছরের তুলনায় ২১ দশমিক ৬ শতাংশ কমেছে, যা টানা সপ্তম মাসের পতন।
বিশ্লেষকদের মতে, এক মাসের দুর্বল তথ্যের ভিত্তিতে চীনের নীতিনির্ধারকরা তাৎক্ষণিক বড় পরিবর্তন আনবে না। তবে আগামী মাসগুলোতে অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হলে নতুন নীতি সহায়তার সম্ভাবনা থাকতে পারে।
সূত্র: রয়টার্স
এমএস/